করোনায় টানা ৭ দিন ধরে শতাধিক মৃত্যু

দেশে টানা সাত দিন করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৩৪ জন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জনের।

- Advertisement -

শনিবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে শেষ ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতির তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
google news follower

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ লাখ ৩৬ হাজার ২৫৬। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের। সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন।

শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৩৮ জনের। রাজশাহী বিভাগে ২৩, রংপুরে ১৫ জন ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১১ জন করে। বাকিরা অন্য বিভাগের। গত ২৪ ঘণ্টায় মোট ২২ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৯ শতাংশ।

- Advertisement -
islamibank

এর আগে গতকাল শুক্রবার করোনায় মারা যান ১৩২ জন। ওই সময় করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৮৩ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সেখানে কয়েক দিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত ২০ শতাংশের বেশি হচ্ছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ