মোবাইল ইন্টারনেটের গতিতে শেষ পাঁচে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেটের গতির উন্নয়ন ঘটাতে পারেনি বাংলাদেশ। ফলে থাকতে হলো আগের অবস্থানেই। মোবাইল ইন্টারনেটের গতিতে আগেরবারের মতো এবারও বাংলাদেশের অবস্থান ১৩৫ নম্বরে।

- Advertisement -

গত প্রতিবেদনে ১৩৭টি দেশের তথ্য থাকলেও এবার তুলে ধরা হয়েছে ১৩৯টি দেশের চিত্র। আর তাতে শেষ পাঁচে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরে থাকা বাকি চার দেশ হলো— জিম্বাবুয়ে, ফিলিস্তিন, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।

- Advertisement -
google news follower

প্রতিবেদন প্রকাশকারী ‘ওকলা’ নামের প্রতিষ্ঠানটির তথ্য বলছে, জুনে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল প্রতি সেকেন্ডে ১২ দশমিক ৬ এমবিপিএস। মে মাসের চেয়ে যা সামান্য বেশি। মে মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি ছিল ১২ দশমিক ৪৮ এমবিপিএস।

ইন্টারনেট নিয়ে তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে বিভিন্ন দেশের গড় ইন্টারনেট গতির তুলনামূলক চিত্র প্রকাশ করে ওকলা। এক মাসের তথ্য পরবর্তী মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করে তারা। সেই হিসাবে প্রতিষ্ঠানটির জুলাইয়ের প্রতিবেদনে স্থান পেয়েছে জুন মাসের ইন্টারনেট গতির চিত্র।

- Advertisement -
islamibank

জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দেশগুলো হলো— যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও কাতার।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ