চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যা গত কয়েক দিনের তুলনায় প্রায় অর্ধেকে কমেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭২৪ জন। এ সময়ে মারা গেছে ২ জন।
শনিবার (২৮ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১১ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ১১৪ জন নগরের এবং ৭৩ জন উপজেলার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ লোহাগাড়া উপজেলায়, ১৯ জন। এছাড়া রাউজান ও হাটহাজারী উপজেলায় ১৩ জন করে মোট ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।



