প্রশিক্ষণ মহড়ায় ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে রুশ মন্ত্রীর মৃত্যু

রাশিয়ার আর্কটিক অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক মহড়া চলাকালে দেশটির এক মন্ত্রীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর)  মহড়া চলাকালে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ মারা যান।

- Advertisement -
google news follower

আল-জাজিরা জানায়, অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইয়েভগেনি জিনিচেভ।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে দুই হাজার ৯শ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণ করছিলেন ইয়েভগেনি। অনুশীলনের একপর্যায়ে একজনের প্রাণ বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

জানা গেছে, পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে তিনি বাঁচাতে গিয়েছিলেন। পরে নিজেই প্রাণ হারান জিনিচেভ। এ ঘটনায় ওই ক্যামেরাম্যানও মারা গেছেন। তার নাম আলেকজান্ডার মেলনিক।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ