বায়েজিদে নগদ টাকাসহ ৯ জুয়াড়ি গ্রেফতার

নগরের বায়েজিদ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় মিদ্দাপাড়া রোডের আব্দুল জলিল প্রকাশ চান মিয়ার চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলেন— মো. আব্দুল জলিল প্রকাশ চাঁন মিয়া (৪০), মো. সোহেল (২৮), মো. মনির (৩৮), মো. আশরাফুল (২৬), রুবেল কুমার নাথ (৩০), মো. লিটন (৪৬), মো. হোসেন (৩৭), মো. মিন্টু (৩০) ও মো. নাছির (৩৪)।

- Advertisement -
google news follower

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চায়ের দোকান ভিতরে একটি রুম থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৪ হাজার টাকাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ