হেরে কেউ মজা পায় না, বললেন তাসকিন

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা হারের মধ্যেই আছে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকা নিয়ে চার ম্যাচের চারটিতেই হেরেছে টাইগাররা। একের পর এক হারে বিধ্বস্ত অবস্থা দলের। হতাশার মাঝে আজ অবশ্য কিছুটা আলোর রেখা হয়ে এসেছিলেন তাসকিন আহমেদ। প্রোটিয়াদের চার উইকেটের দুটি নিয়েছেন তাসকিন।

- Advertisement -

উইকেট নেওয়া থেকেও তাসকিন নজর কেড়েছেন দুর্দান্ত বোলিংয়ে। অল্প রানের লক্ষ্যে তাড়া করতে নামা প্রোটিয়া ব্যাটারদের পরীক্ষায় ফেলতে পেরেছেন ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এসেছেন তিনি। আরেকটা হারের পর হতাশা থেকেই বললেন, ‘কোনো হারই তো মজার না, বড় আর ছোট হোক। হার তো হারই, সেটা কার ভালো লাগে?’

- Advertisement -
google news follower

একের পর এক হারে চারদিক থেকে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে বাংলাদেশ দল। সমালোচনা অবশ্য মাথা পেতে নিচ্ছেন তাসকিন। বললেন, ‘অনেক আশা নিয়ে এসেছিলাম। স্বপ্ন ও আশা অনুযায়ী খেলতে পারিনি। এ জন্য এত কথা, এত সমালোচনা। খুব স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই।’

সুপার টুয়েলভে আর একটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ পর শেষ হচ্ছে তাসকিনদের বিশ্বকাপ মিশন। অন্তত একটি জয় নিয়ে ফিরতে চান জানিয়ে বলেছেন, ‘এই জিনিসগুলো (হারের বৃত্ত) থেকে যত দ্রুত বের হওয়া যায় সেই চেষ্টা করছে সবাই। সামনের সিরিজ বা এখানে যে একটা ম্যাচ আছে সেটাও যদি ভালোভাবে শেষ করতে পারি, এটাই প্রত্যাশা। একটা জয় নিয়ে যেন দেশে ফিরতে পারি।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ