জাফলংয়ে শুটিংয়ে আহত নিরব

তৃতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব ও নায়িকা বুবলী। এ ছবির একটি দৃশ্যে জাফলংয়ের স্থানীয় একটি বিলে নৌকাযোগে শুটিং করার সময় আহত হয়েছেন নায়ক নিরব।

- Advertisement -

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ নভেম্বর)।
জানা যায়, নিরবের বাম পায়ের তালু কেটে গেছে। স্থানীয় হাসপাতালে নিয়ে নিরবকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হোটেলে বিশ্রামে রয়েছেন।

- Advertisement -
google news follower

নিরব জানান, পায়ে ক্ষত হওয়ায় চিকিৎসকরা কমপক্ষে তিন দিন পায়ে ভর দিতে না করেছেন। ১৭ নভেম্বর থেকে গানের শুটিং করার কথা ছিল। কিন্তু তিনি আহত হওয়ার কারণে তা সম্ভব হয়নি।

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ সিনেমাটি নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। এতে নিরব-বুবলী ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু।

- Advertisement -
islamibank

সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ নামের ওই সিনেমায় ১০ নভেম্বর থেকে সিলেটের জাফলংয়ে শুরু হয় সিনেমাটির শুটিং।

এর আগে বুবলীর সঙ্গে প্রথমবার ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করেছিলেন নিরব। সৈকত নাসিরের পরিচালনায় ওই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দ্বিতীয়বার তারা জুটি বেঁধে তারা ‘চোখ’ সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি গেল মাসে মুক্তি পেয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ