করোনায় বেড়েছে শনাক্তের হার, মৃত্যু ৩ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৩১ জন। এ সময়ে শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন।

- Advertisement -

সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (১২ ডিসেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের সংখ্যা ছিল ৩২৯ জন। সে হিসেবে একদিনের ব্যবধানে করোনায় শনাক্ত বেড়েছে।

- Advertisement -
google news follower

সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।

- Advertisement -
islamibank

এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের ২ জন পুরুষ, ১ জন নারী। এক জন করে মারা গেছেন ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ