ওমিক্রন আতঙ্কের মধ্যেই ইসরায়েলে ‘ফ্লোরোনা’ শনাক্ত

বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মধ্যেই ইসরায়েলে শনাক্ত হলো ‘ফ্লোরোনা’। এটি করোনা ও ইনফ্লুয়েঞ্জার সমন্বিত রূপ।

- Advertisement -

দেশটির এক অন্তঃসত্ত্বা নারীর ফ্লোরোনা শনাক্ত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ শুক্রবার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -
google news follower

সম্প্রতি যে হারে ওমিক্রন সংক্রমিত বাড়ছে এবং একজন আক্রান্ত হয়েছেন ফ্লোরোনায়, তাতে দুর্বল রোগ প্রতিরোধ শক্তি যাদের, তাদের চতুর্থ টিকার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেছে দেশটির সরকার।

বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্কের কারণে বহু দেশই বুস্টার ডোজ শুরু করেছে। তবে পরিস্থিতির গুরুত্ব আঁচ করে ইসরায়েলে করোনার চতুর্থ টিকার ছাড়পত্র দেওয়া হয়েছে।

- Advertisement -
islamibank

দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্ন ব্যক্তিদের চতুর্থ টিকা দেওয়া হবে। চার মাস আগে দেশটির জনসংখ্যাকে করোনার তৃতীয় টিকা (বুস্টার) দেওয়া হয়েছিল।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ