দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সৎবাবা গ্রেফতার

হাটহাজারীতে দশম শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইব্রাহীম হোসেন পারভেজ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

- Advertisement -

শুক্রবার (৭ জানুয়ারি) উপজেলার মধ্যম মিরের খিল এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতার ইব্রাহীম সম্পর্কে ওই কিশোরীর সৎবাবা। ইব্রাহীম হাটহাজারীর ফটিকা এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গতকাল (বৃহস্পতিবার) র‌্যাবের কার্যালয়ে এক নারী অভিযোগ করেন। অভিযোগে ওই নারী জানান, প্রথম স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। সেই সংসারে তাদের এক কন্যা সন্তান বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। স্কুল বন্ধ হওয়ার কয়েকদিন আগে তার মেয়েটি দ্বিতীয় স্বামীর বাসায় বেড়াতে আসে। এদিকে ওই নারীর দ্বিতীয় স্বামী সৎমেয়ের দিকে কু-নজর দিতে থাকেন। একপর্যায়ে বুধবার (৫ জানুয়ারি) ভোরে সৎবাবা ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে সৎ বাবা উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

- Advertisement -
islamibank

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে অভিযুক্ত সৎবাবা ইব্রাহীমকে গ্রেফতার করে র‌্যাব।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইব্রাহীম সৎমেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। মামলা দায়ের করে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ