ইসি গঠন: আজ চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

- Advertisement -

বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজকের বৈঠকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য চূড়ান্ত ১০ জনের তালিকা প্রস্তুত করা হতে পারে বলে কমিটি সূত্র জানিয়েছে।

- Advertisement -
google news follower

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়। ২০ জনের সংক্ষিপ্ত এ তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

রাষ্ট্রপতি চূড়ান্ত তালিকা থেকে একজনকে ‘প্রধান নির্বাচন কমিশনার’ এবং চারজনকে ‘নির্বাচন কমিশনার’ পদে নিয়োগ দেবেন।

- Advertisement -
islamibank

বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সার্চ কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফীন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি ২০ জনের একটি তালিকা করেছে। আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামসমূহ থেকে তাদের বাছাই করা হয়েছে। আগামীতে আরও দু-একটি বৈঠক করবে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাব পাঠানো হবে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সচিব বলেন, আজকের (গতকাল) সভায় অনুসন্ধান কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। রোববার বিকেল ৪টায় সার্চ কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এরপর যাবতীয় বিষয় আপনারা জানতে পারবেন।

সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নামের তালিকা করা হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়। পরদিন চার সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা সুপারিশ করতে হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ