খাগড়াছড়িতে মদ পানে যুবকের মৃত্যু

খাগড়াছড়ির গুইমারায় উচাযাই মারমা (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা মদ্যপানে মৃত্যুবরণ করেছেন।

- Advertisement -

মৃত উচাযাই মারমা গুইমারা ডাক্তার টিলা এলাকার মংসেপ্রু মারমার ছেলে এবং গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে বন্ধুদের নিয়ে মদ পান করে দোকানের সামনেই ঢলে পড়েন উচাযাই মারমা। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ