নিজের খারাপ অভ্যাসের কথা জানালেন কিং খান

বলিউড তারকাদের দেখে আমরা ভেবেই বসি যে তারা অনেক স্বাস্থ্য সচেতন। নিয়মমাফিক খাওয়া ও শরীরচর্চা করেন। তবে বলিউড তারকা মানেই যে স্বাস্থ্য সচেতন সেই কথা একেবারে সঠিক নয়, সেই ইঙ্গিত মিলেছিল শাহরুখের কথায়।

- Advertisement -

এক সাক্ষাৎকারে বলিউড বাদশা শাহরুখ খানকে জিজ্ঞাসা করা হয়, তিনি ঠিক কতটা স্বাস্থ্য সচেতন; তার উত্তরে অনেক ভক্তেরই চোখ কপালে উঠেছিল। শাহরুখ জানান, শরীরের দিকে নজর দেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটা তার কাছে বেশ বোরিং ব্যাপার ছিল। সময়মতো খাওয়ার কথাও নাকি শাহরুখের অনেক সময়েই খেয়াল থাকে না। খালি পেটে দীর্ঘ সময় কেটে যায় তার। সেই সঙ্গে তিনি তার খারাপ অভ্যাস নিয়েও মুখ খুলেছিলেন।

- Advertisement -
google news follower

২০১১ সালে তার সিনেমা ‘রা ওয়ান’ এর প্রচারণার সময় একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তিনি প্রতিদিন ১০০টি সিগারেট খেতেন। এখানেই শেষ নয়, সঙ্গে থাকত ব্ল্যাক কফি। তাও আবার ৩০ কাপ। তিনি পানির বদলে নাকি কফি খেতেন।

সিক্স প্যাক এবং সুঠাম শরীরের অধিকারী শাহরুখও যে এমন অনিয়ম করেন শরীরের সঙ্গে, তা জেনে সে সময় চমকে গিয়েছিলেন অনেকেই। শাহরুখ আরও বলেছেন যে, তিনি সবাইকে ধূমপান না করার পরামর্শ দেন কিন্তু তিনি নিজেই ধূমপান করেন। তবে তিনি এখন আর আগের মতো ধূমপান করেন না। তাই তিনি চান তার ভক্তরা ধূমপানে আসক্ত না হোক।

- Advertisement -
islamibank

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ