আবার একই কাজ করলেন কার্তিক আরিয়ান

সম্প্রতি মুক্তি পেয়েছে হরর কমেডি সিনেমা ‘ভুলভুলাইয়া টু’। দারুণ বক্স অফিস কালেকশনের আশা রয়েছে সিনেমাটি নিয়ে। ডাবল ডিজিট কালেকশন আসতে পারে প্রথম দিনেই। ‘ভুলভুলাইয়া টু’ সিনেমা মুক্তির দিনে আবারও একই কাজ করলেন কার্তিক আরিয়ান, তিনি তার আগের সিনেমা ‘ধামাকা’ মুক্তির দিনেও একই কাজ করেছিলেন।

- Advertisement -

সিনেমা মুক্তির আগে ঈশ্বরের দর্শন করাটা কার্তিক আরিয়ানের নীতি। তার কয়েকটি সিনেমা মুক্তির আগে তাকে সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা যায়। এর আগে ‘ধামাকা’ ছবিটি মুক্তি পাওয়ার আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ দেবতার বাহনের কানে কানে কিছু বলতে দেখা যায়। এদিন ‘ভুলভুলাইয়া টু’ মুক্তির দিনও একই ছবি দেখা গেল। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বেশকিছু ছবি পোস্ট করেছেন কার্তিক আরিয়ান।

- Advertisement -
google news follower

‘তেরি আঁখে ভুলভুলাইয়া/ বাতে হ্যাঁয় ভুলভুলাইয়া…’ কয়েক বছর আগে এই গানেই দুলেছিল ছোট-বড় সবাই। ‘ভুলভুলাইয়া’ ছবির ব্লকবাস্টার হিট এই গানকেই রিমেক করে ব্যবহার করা হয়েছে ‘ভুলভুলাইয়া টু’ ছবিতে। হরর কমেডির বাইরে গিয়ে ডান্স ফ্লোর মাতানোর জন্য তৈরি ‘ভুলভুলাইয়া টু’ ছবির টাইটেল ট্র্যাক। কালো স্যুটে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কার্তিক আরিয়ান।

ইতোমধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহ মিলিয়ে প্রায় এক লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অগ্রিম টিকিট বুকিংয়ে এই ছবি এখনই প্রায় ২.৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এখন অপেক্ষা বক্স অফিস কালেকশন কত হয় তা দেখার। এই সিনেমায় মুখ্য চরিত্রে আছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবুসহ অনেকে।

- Advertisement -
islamibank

এন-কে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ