থাই চিকেন বল রেসিপি

থাই চিকেন বলঃ

থাই চিকেন বল বড়দের পাশাপাশি শিশুরাও অনেক পছন্দ করে থাকে। শুধু বিকেলের নাস্তা হিসেবেই নয়, দুপুর বা রাতের খাবারের সাথেও পরিবেশন করতে পারেন সুস্বাদু থাই চিকেন বল। জেনে নিন থাই চিকেন বল বানানোর ঝটপট রেসিপি।

- Advertisement -

থাই চিকেন বলের জন্য যা যা লাগবে-

- Advertisement -
google news follower
  1. মুরগির কিমা এক কেজি
  2. শুকনো ব্রেড ক্রাম্ব / বিস্কিটের গুঁড়ো এক কাপ
  3. পেঁয়াজ পাতা (কেটে নেয়া)- ৪ টি
  4. ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ
  5. ধনে পাতা (কুচি কুচি করে কাটা) এক কাপ
  6. মিষ্টি চিলি সস- ১/৪ কাপ
  7. লেবুর রস- ২ টেবিল চামচ
  8. লবণ- সামান্য পরিমাণ
  9. তেল- পরিমাণ মতো (ভাজার জন্য)

প্রস্তুতপ্রণালীঃ একটি বড় বাটিতে মুরগির কিমার সাথে সব উপরকণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রয়োজন মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। চিকেন বল তৈরি করার আগে হাত পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে পারেন। এতে করে কিমার মিশ্রণটি আপনার হাতে লেগে থাকবে না। একটি ফ্রাইপ্যানে মাঝারি তাপে তেল গরম করে নিন। কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে। আপনারা চাইলে এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতে ব্যবহার করতে পারেন। অতিথি আপ্যায়নে এই ঝটপট ও সুস্বাদু থাই চিকেন বল বানিয়ে নিতে পারেন সহজেই।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ