জিম্বাবুয়েকে ২৯১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে তিন শতাধিক রান করেও জিততে পারেনি বাংলাদেশ। আর আজ দ্বিতীয় ম্যাচে টাইগারদের পুঁজি তিনশর নিচেই রইল। আজকের ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া। হারারেতে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৯০ রান। বাংলাদেশের হার বাঁচানোর দায়িত্ব এবার বোলারদের হাতে।

- Advertisement -

হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ রবিবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস হারে বাংলদেশ। একাদশে তিন পরিবর্তন নিয়ে নামতে হয় ব্যাটিংয়ে। চোটাক্রান্ত লিটন দাসের জায়গায় তামিম ইকবালের সঙ্গী হন এনামুল হক বিজয়। দুজনে গড়েন ৭১ রানের ওপেনিং জুটি। ৪৫ বলে ১০ চার ১ ছক্কায় ৫০ করে তামিম আউট হলে জুটি ভাঙে। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই রান-আউট হয়ে যান ২৫ বলে ২০ রান করা বিজয়। এরপর নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম গড়েন ৫০ রানের জুটি। দুজনেই শিকার হন ওয়েসলি মাধভেরের। মুশফিক ২৫ আর শান্ত ৫৫ বলে ৩৮ রানে ফিরলে ১৪৮ রানে চার টপ অর্ডারকে হারায় বাংলাদেশ।

- Advertisement -
google news follower

ইনিংসের তখন ৩০তম ওভার। অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দেন তরুণ আফিফ হোসেন। দ্রুতই জমে ওঠে তাদের জুটি। ধীরগতির মাহমুদউল্লাহর বিপরীতে আগ্রাসী ব্যাটিং করছিলেন আফিফ। ৮১ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙে সিকান্দার রাজার বলে ৪১ বলে চার বাউন্ডারিতে ৪১ করা আফিফের বিদায়ে। মিরাজ ব্যাট হাতে নেমে দুই চারে ভালোই শুরু করেছিলেন। তবে সিকান্দার রাজার বলে এলবিডাব্লিউ হয়ে তাকে থামতে হয় ১২ বলে ১৫ রানে।

এরপরেই ৬৯ বলে তিন চারে ক্যারিয়ারের ২৬তম ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। ১১ ইনিংস পর তিনি ফিফটি পেলেন। শেষ পর্যন্ত তিনি ৮৪ বলে ৩ চার ৩ ছক্কায় ৮০* রানে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান তুলে বাংলাদেশ। ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। ওয়েসলি মাধভেরে নিয়েছেন ২টি।

- Advertisement -
islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ