বাঁশখালীতে অস্ত্র ও সরঞ্জামসহ মূল কারিগর গ্রেফতার

বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা থেকে ১০ টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ অভিযানে অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

আজ বুধবার দুপুরে র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পে আয়েজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।

- Advertisement -
google news follower

র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নতুনপাড়া এলাকায় আব্দুর রহমানের টিনের দোচালা ঘরের ভেতর কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরি করে ক্রয়-বিক্রয় করছে। তথ্যের ভিত্তিতে গতকাল ৩০ আগস্ট দুপুর আড়াইটার দিকে একটি দল অভিযান চালিয়ে আসামি বাঁশখালী জঙ্গল চাম্বলের মৌলভী নুরুল হুদার পুত্র জাকির হোসেন (৫০)-কে আটক করে। ঘরের ভেতর সাদা প্লাস্টিকের বস্তা হতে ৮ টি ওয়ান শুটারগান, ২ টি টু-টু বোরের পিস্তল এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।

আটক জাকির জানায়, সে দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত। একটি অস্ত্র তৈরির জন্য তারা অস্ত্রের ক্যাটাগরি-ভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত মূল্য ধরে থাকে। একটি ছোট ওয়ানশুটার গান জাতীয় অস্ত্র প্রস্তুত করতে ৫/৬ দিন সময় লাগে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটক জাকির ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক-দেখানো কৃষি কাজ করতো।

- Advertisement -
islamibank

গ্রেপ্তার আসামি জাকির আরো জানায়, তারা মূলত ২ জন কারিগর মিলে অস্ত্র তৈরি করতো। একটি অস্ত্র প্রস্তুত করতে প্রকারভেদে তাদের ৫ থেকে ১৫ দিন সময় লাগতো। অস্ত্র তৈরির সরঞ্জাম তারা স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপ থেকে সংগ্রহ করে এই ভাড়া করা বাড়িটিতে নিয়ে এসে কাজ করতো। প্রধান কাঁচামাল হিসেবে বিভিন্ন সাইজের পাইপ ও লোহার টুকরা তারা ক্রয় করতো। পরবর্তীতে, তাদের দক্ষতার মাধ্যমে অস্ত্রের সকল যন্ত্রাংশ এই কারখানাতেই প্রস্তুত করতে সক্ষম ছিল। একটি অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য তারা গ্রাইন্ডার মেশিন, ঝালাই মেশিন, ড্রিল মেশিন, হাতুড়ি, রডকার্টার, বাটালসহ প্রয়োজনীয় সকল যন্ত্র র‌্যাব-৭ কারখানাটি থেকে উদ্ধার করে। যন্ত্রসমূহ পরিচালনার জন্য দূরের আরেকটি বাড়ি থেকে তারা তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ নিয়েছিল।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ