বাসভাড়া কমল

ডিজেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর কারণে বাসভাড়া কমাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামীকাল বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) থেকে বাস ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমবে।

- Advertisement -

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বলে সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

- Advertisement -
google news follower

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া পাঁচ পয়সা কমিয়ে দুই টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য পাঁচ পয়সা কমিয়ে দুই টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে বাসে ১০ টাকা, মিনিবাসে আট টাকা।

- Advertisement -
islamibank

এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

এর আগে ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়ায় বিআরটিএ। আর দূরপাল্লায় বাসভাড়া বাড়ায় ৪০ পয়সা।

বাড়ানোর আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা ছিল। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ