সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

- Advertisement -

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক শোক লিপিতে শেখ হাসিনা গান্ধী এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যারা তাদের প্রিয়তম আপনজনকে হারিয়েছেন।

- Advertisement -
google news follower

প্রধানমন্ত্রী এই অপূরণীয় ক্ষতির ভার বহনে তাদের সাহস ও ধৈর্য দান করার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন।

তিনি বলেন,‘আমি বলতে পারি যে বাবা-মায়ের মৃত্যু আমাদের হৃদয়ে একটি স্থায়ী শূন্যতা রেখে যায় যা অন্য কেউ পূরণ করতে পারে না।’

- Advertisement -
islamibank

‘আমাদের পথে এই বিপর্যয় সত্ত্বেও, আমাদের জীবন চলমান থাকতে হবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আমার দৃঢ় বিশ্বাস যে, মূল্যবোধ, স্নেহ, ভালবাসা এবং উত্তরাধিকার মাইনো শিখিয়েছেন এবং রেখে গেছেন তা আপনার এবং আপনার পরিবারের জন্য অনুপ্রেরণা এবং শক্তির উৎস হবে এবং আগামী দিনে আপনাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে।’
প্রধানমন্ত্রী প্রয়াত পাওলা মাইনোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

জেএন/কেকে

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ