টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই মাহমুদউল্লাহ

আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইসিসি ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছে। আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করল টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দল।

- Advertisement -

বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

- Advertisement -
google news follower

সেই দলেই জানা যায়, মাহমুদউল্লাহ থাকছেন না দলে। মাঠে ব্যাট হাতে তার বাজে পারফরম্যান্সই সর্বনাশ করে দিয়েছে। ইঙ্গিতটা অবশ্য আগে থেকেই মিলছিল। গতকাল সংবাদ সম্মেলনে পাপন আভাস দিচ্ছিলেন, কম্বিনেশনের কারণে হয়তো জায়গা নাও হতে তার। অবশেষে সে আভাসটাই সত্যি হলো। বিশ্বকাপ দলে জায়গা হলো না তার।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-

- Advertisement -
islamibank

লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ