করোনা আক্রান্ত তিন লাখ, মৃত্যু ৬৫৪

করোনাভাইরাস মহামারির প্রকোপ কমলেও এখনো অস্তিত্ব রয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশ এখনো করোনার বিস্তার রোধ নিয়ে উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার বিষয়ে সতর্ক করেছে। যদিও মহামারি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পৃথিবী। তবে অনেক দেশই এখনো করোনার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত।

- Advertisement -

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৪৪২ জনের। মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।

- Advertisement -
google news follower

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬২ কোটির বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৯ হাজার ৮৪১ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৯৯ লাখ ৪৪ হাজার ৯২১ জনের বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৩২ হাজার ৩৭৭ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৭৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৮১ হাজার ৭০৮ জনের।

- Advertisement -
islamibank

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৮ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে উঠে আসা ফ্রান্সে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার ৬৮১ জনের। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮৭ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ব্রাজিল, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

কয়েকদিন ধরে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে জাপানে ও দক্ষিণ কোরিয়ায়। বিশ্বে যখন করোনার চিত্র নিম্নমুখী, তখন দেশটিতে নতুন করে ঢেউ শুরু হয়েছে।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজ দিয়েছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ