বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় চার লাখ, মৃত্যু ১০৬১

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৯৫ জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে আড়াই হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ১৮ জন।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

- Advertisement -
google news follower

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৫৪১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৫ হাজার ৭০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৫৬৪ জন এবং মারা গেছেন ৪৭ জন। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩২৫ জন।

- Advertisement -
islamibank

এছাড়া, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ১১৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯২৯ জন এবং মারা গেছেন ৪৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭১০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ