রোহিঙ্গা নারীর কাছে মিলেছে ৩০ হাজার পিস ইয়াবা

কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ মরিজান (২৪) নামে এক রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

- Advertisement -

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -
google news follower

তিনি জানান, র‌্যাব-১৫ কক্সবাজারের ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল শুক্রবার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন বালুখালী পানবাজার মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে।

অভিযানে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবাউদ্ধার করা হয়।

- Advertisement -
islamibank

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ