করোনা : ২৪ ঘন্টায় আরও এক মৃত্যু,শনাক্ত ২৬

দেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৬ জন।

- Advertisement -

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন খুলনা বিভাগের।

- Advertisement -
google news follower

নতুন একজন নিয়ে সারাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে মোট ২৯ হাজার ৪৩১ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৬৬ শতাংশ।

- Advertisement -
islamibank

এ সময়ে করোনা আক্রান্ত ১৫৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ