বোয়ালখালীতে বিলে মিলল নিখোঁজ অটোরিকশা চালকের লাশ

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের নাডা বিলে পাওয়া গেছে নিঁখোজ সিএনজি অটোরিকশা চালক মো. হেলালের (৩৯) লাশ। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিলে একজনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করেন। এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে তিনি নিখোঁজ হন।

- Advertisement -

নিহতের স্ত্রী নাজমা আকতার জানান, মো.হেলাল গত ২৯ নভেম্বর দুপুরে ঘরে ভাত খেয়ে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে বোয়ালখালী থানায় ৩০ নভেম্বর সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।

- Advertisement -
google news follower

নিহত মো. হেলাল নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদ-ী জমাদার হাট এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতেন। তাঁর ২ছেলে ২মেয়ে রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, আমুচিয়া ইউনিয়নের একটি বিল থেকে নিখোঁজ চালক মো. হেলালের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটিতে পচন ধরে গেছে। পরনে শাট ও প্যান্ট ছিলো। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিশার মালিক মো. রাশেদকে আটক করা হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ