বিএনপির হুঙ্কার চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে বাংলার মানুষ: কাদের

বাংলার মানুষ বিএনপির হুঙ্কার চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

- Advertisement -

আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -
google news follower

কাদের বলেন, ‘১০ ডিসেম্বর থেকে নাকি দেশ চালাবেন বেগম খালেদা জিয়া? কোথায় গেল হুঙ্কার, বাংলার মানুষ চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে তাদের হুঙ্কার। যাদের হাতের ১৫ আগস্ট ও আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের হত্যার রক্তের দাগ, সেই বিএনপি করবে রাষ্ট্র মেরামত! যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা-দুর্নীতি করেছে তারা করবে রাষ্ট্র মেরামত!

‘যাদের সময় দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, যাদের বাংলাদেশের আদালতে জেল হয়েছে, যে তারেক জিয়া রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তারা কীভাবে দেশ মেরামত করবে?’

- Advertisement -
islamibank

বিএনপি-জামায়াতের অপশক্তি প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। নির্বাচনে ও আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে যান। বিএনপি-জামায়াতের অপশক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত হয়ে যান।

‘এ দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন আর মুক্তি এনে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার জীবনের প্রতিটা মুহূর্ত ঝুঁকিপূর্ণ। পঁচাত্তরের পরে এমন ঝুঁকিপূর্ণ আর কারও জীবন নয়।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ