গোপনে জিম ট্রেইনার শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ দেবলীনা

ভারতের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সাত পাকে বাঁধা পড়েছেন। গোপনে নিজের জিম ট্রেইনার শেহনাওয়াজ শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

- Advertisement -

মুম্বাইয়ের কাছে পাহাড়ি এলাকা লোনাভালাতেই সাদামাটাভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। বুধবার দুপুরে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

- Advertisement -
google news follower

ওই দিন দুপুরে বিয়ের সাজে স্বামীর সঙ্গে প্রকাশ্যে আসেন তিনি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে পোস্টও দিয়েছেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, সারাজীবনের জন্য আমি তোমার হয়ে গেলাম। চেরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতাম না।

- Advertisement -
islamibank

আমার সমস্ত কষ্টের বিনিময়ে তোমাকে পেয়েছি। তোমাকে অনেক ভালোবাসি সোনু। সেই সঙ্গে ফেসবুকে তার স্বামী সনুকে সবার জামাইবাবু হিসেবে পরিচয়ও করিয়ে দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র হতে জানা গেছে, বিয়েতে শুধু দুই পরিবার এবং কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। শোবিজ অঙ্গনের কেউ ছিলেন না।

তবে কেন এতো গোপনে তিনি বিয়ে করলেন সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ছবিতে দেখা যায়, তার পরনে বিয়ের শাড়ি, হাতে শাঁখা-পলা, হিরার হার, গলায় ছোট মঙ্গলসূত্র। বিয়ের এমন সাজেই স্বামীর সঙ্গে প্রকাশ্যে আসেন দেবলীনা।

প্রসঙ্গত, স্টারপ্লাসের সিরিয়াল ‘গোপীবহু’-তে মূল ভূমিকায় অভিনয়ের জন্যই ব্যাপক জনপ্রিয়তা পান দেবলীনা। তবে নাচের একটি রিয়েলিটি শোর মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর আস্তে আস্তে ধারাবাহিকের কাজ শুরু করেন অভিনেত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ