শাকপুরা দারুচ্ছুন্নাত মাদরাসা পরিদর্শনে জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব

বোয়ালখালী উপজেলার শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা পরিদর্শন করেছেন মাদরাসা শিক্ষক সংগঠন জমিয়াতুল মোদাররেছীন এর মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।

- Advertisement -

রোববার (১৮ ডিসেম্বর) সকালে তিনি মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পীরে তরিক্বত মাওলানা নূর মোহাম্মদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় মাদরাসার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

- Advertisement -
google news follower

মতবিনিময়কালে মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, এ মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পীরে তরিক্বত মাওলানা নূর মোহাম্মদ দ্বীনি শিক্ষার প্রসারে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। যাঁর আলোয় এলাকার শিক্ষার্থীরা আলোকিত হচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে ও শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে শিক্ষকদের আন্তরিক হতে হবে। মতবিনিময় শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীরে তরিক্বত মাওলানা নূর মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুনির উল্লাহ আহমদী, শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এরশাদুল আলম, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আমানত উল্লাহ, গর্ভনিং বডির সদস্য অধ্যাপক মো. ইদ্রিস, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, মো.আলী, রাবেয়া বসরী মহিলা দাখিল মাদরাসার অধ্যক্ষ মোছাম্মৎ লুৎফুন্নেচ্ছা, ম্যানেজিং কমিটির সদস্য মো.দিদারুল আলম ও মাদরাসার শিক্ষকবৃন্দ।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ