মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

ভারত-বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের আশা জাগিয়েও তিন উইকেটে হেরেছে সাকিব-মিরাজরা। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ভেঙ্গে দিয়ে চতুর্থ ইনিংসে অবিশ্বাস্য কিছু করে দেখানোর স্বপ্ন দেখাচ্ছিলেন টাইগার বোলাররা।

- Advertisement -

মাত্র ১৪৫ রানের টার্গেট দিয়ে ভারতের দলীয় ৭৪ রানের মধ্যেই ৭ উইকেট তুলে নিতে সক্ষম হয় বাংলাদেশ। তবে অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিনের ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বাগতিকদের জয় ফঁসকে যায়।

- Advertisement -
google news follower

ম্যাচ হারলেও ভারতের ব্যাটিং লাইনআপে একা হাতে ধস নামিয়ে দিয়েছিলেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের নবম ৫ উইকেট শিকার করে নিয়েছেন এই অলরাউন্ডার।

এমন পারফরম্যান্সের ফলস্বরুপ ভারতীয় দলের শীর্ষ ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রশংসা কুড়িয়েছেন মিরাজ। এমনকি কোহলি তার ১৮ নম্বর জার্সিতে নিজের অটোগ্রাফ দিয়ে স্মারক উপহার দেন বাংলাদেশি অফস্পিনারকে।

- Advertisement -
islamibank

তার ফটোসেশনেও দেখা গেল কোহলির মুখে হাসি, খুশির ঝিলিক মিরাজের চোখেমুখেও।

গতকাল শনিবার পড়ন্ত বিকেলে রান তাড়া করতে নেমে কোহলি মিরাজের বলে শর্ট লেগে মুমিনুলের ক্যাচ হয়ে আউট হয়েছিলেন। তাকে আউট করে আনন্দে আকাশে উড়ছিলেন মিরাজ।

কিন্তু সাজঘরে ফেরার আগে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক।

মিরাজকে কোহলির জার্সি উপহার দেওয়ায় এই ঘটনার ভুল ভাঙল সবার। অনেকে মনে করেছিলেন, উল্লাসরত মিরাজের ওপরই বোধ হয় খেপেছিলেন কোহলি।

তবে আজ মিরাজকে জার্সি উপহার দিয়ে সেই সেই ধারণা অমূলক ও ভুল প্রমাণ করলেন কোহলি নিজেই।

ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন মিরাজ। যার কারণে সিরিজে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন এই অলরাউন্ডার। এবার টেস্টেও নিজের প্রতিভার জানান দিলেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ