কোভিড: বিশ্বে মৃত্যু বেড়ে শনাক্ত কমেছে

বিশ্বজুড়ে গেল ২৪ ঘন্টায় করোনা মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্তের সংখ্যাও।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় আরও ৮৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩২৮। এর আগে, সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন।

- Advertisement -
google news follower

আগের দিন পুরো বিশ্বে মহামারী থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৮ হাজার ৪৫৮ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ।৮৫ হাজার ৫৩ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

দিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬৪ জন এবং মারা গেছেন ২০৮ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৬ জন এবং মারা গেছেন ২৯ জন। চীনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৯ হাজার ১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৭৬৩ জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ