বিশ্ব ইজতেমায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন সার্ভিস রেলওয়ের

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজমেতায় আসা মুসুল্লীদের যাতায়াত সুবিধায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএসপি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

ইজতেমার প্রথম পর্বে আগামী ১৩ জানুয়ারি থেকে আখেরি মোনাজাত ও দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এসব সেবা চালু হবে।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রণকারী মুসুল্লীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে। দুই পর্বের আখেরি মোনাজাতের আগে ও মোনাজাতের দিন এই বিশেষ ট্রেন পরিচালিত হবে।

এর মধ্যে প্রথম পর্বের ইজতেমায় শুক্রবার ও দ্বিতীয় পর্বের শুক্রবার ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল পরিচালিত হবে। যা ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছবে। একইভাবে দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছবে। এ ছাড়াও ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশে বিশেষ ট্রেন চলবে। যা সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছবে।

- Advertisement -
islamibank

আখেরি মোনাজাতের দিন (১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি) বিশেষ ট্রেন ঢাকা-টঙ্গী স্পেশাল-১, ২, ৩, ৪, ৫ নামে পাঁচটি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চলাচল করবে। এ ছাড়াও টঙ্গী-ময়মনসিংহ ১, ২ ও টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল নামে আরও দুটি ট্রেন চলাচল করবে।

এদিকে প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আখেরি মোনাজাতের দিন ঢাকা অভিমুখী সব আন্তঃনগর মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ