মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন আর নেই

চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মাসিক মীরসরাই ও সাপ্তাহিক বন্দরনগরীর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নিজাম উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

- Advertisement -

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। মুহাম্মদ নিজাম উদ্দিন মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজিরপাড়া গ্রামের মরহুম মোজফ্ফর আহম্মদের বড় ছেলে। উনার মৃত্যুতে মিরসরাইয়ে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -
google news follower

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম বলেন, নিজাম ভাই এভাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এতো তাড়াতাড়ি না ফেরার দেশে চলে যাবেন ভাবতে পারছিনা। মিরসরাইয়ের সাংবাদিকরা একজন অভিবাবক হারিয়েছে। তিনি আমাদের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন। উনার শুন্যতা পূরণ হওয়ার মতো না।

তিনি আরো বলেন, ভারতে বিভিন্ন প্রক্রিয়া শেষে শুক্রবার (১৩ জানুয়ারি) উনার মরদেহ দেশে নিয়ে আসা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে।

- Advertisement -
islamibank

মুহাম্মদ নিজাম উদ্দিন মৃত্যুকালে মা, স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জেএন/ জাবেদ/এমআর

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ