৬ দিনেও পরিচয় মেলেনি ইপিজেডের অজ্ঞাত লাশের

৬ জানুয়ারি ইপিজেড থানার পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এলজে জেটি গেইট থেকে উদ্ধার হওয়ার অজ্ঞাত লাশের পরিচয় মেলেনি গত ৬ দিনেও।

- Advertisement -

ইপিজেড থানার এস আই আশীষ কুমার জানান, এয়ারপোর্ট থেকে সিমেন্টক্রসিংগামী পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা ওই ব্যাক্তির লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ৬০ বছর। তাঁর গায়ের রঙ শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, মাথার চুল কালো, দাঁড়ি হালকা পাকা ও লম্বা।

- Advertisement -
google news follower

তিনি জানান, তাঁর পা থেঁতলানো ও তাতে হাড়ভাঙ্গা জখম রয়েছে। প্রাথমিকভাবে তাঁকে মুসলিম হিসেবে শনাক্ত করা হয়েছে।

এস আই আশীষ কুমার জানান, ৬ দিন পরও লাশের পরিচয় সনাক্ত করতে পারা যায়নি। লাশ সনাক্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।

- Advertisement -
islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ