সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ সাগর উপকূল এলাকায় একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাহসিন শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহতের নাম: মো. আবদুর রহিম তুষার (২৪)। সে কুড়িগ্রাম জেলার মোহাম্মদ সোলায়মানের পুত্র।
জানা গেছে, তুষার জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় মারাত্মক জখম হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ।
জেএন/পিআর




