বেগমগঞ্জে ভয়াবহ আগুনে ৩০ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ও গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

- Advertisement -

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতের দিকে বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি স্টেশন আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে। কিন্তু এর আগেই আগুনে মার্কেটের ১৫টি ক্রোকারিজ দোকান, খাবার হোটেল, আবাসিক হোটেলসহ অন্তত ৩০টি দোকান পুড়ে যায়।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ে মার্কেটের একটি দোকানের জেনারেটর থেকে আগুন লাগে। সকাল সোয়া ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ