ভারতে শক্তিশালী ভূকম্পন অনুভূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫.৮। যার উৎসস্থল ছিল নেপাল-চিন সীমান্তে।

- Advertisement -

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আনন্দবাজার পত্রিকার বরাতে এসব তথ্য জানা গেছে।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রের খবরে জানা যায়, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

এসিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

- Advertisement -
islamibank

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানাসহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ