বায়েজিদে ভেজাল প্রসাধনী কারখানার সন্ধান

চট্টগ্রাম নগরের বায়েজিদে একটি ভেজাল প্রসাধনীর কারখানার সন্ধান পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই।

- Advertisement -

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বায়েজিদ শাহ হাবিবুল্লাহ রোডে “জেবি কেয়ার বাংলাদেশ” নামক ভুয়া কারখানাটির সন্ধান পাওয়া যায়।

- Advertisement -
google news follower

অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যাথানাশক ক্রিমসহ বিভিন্ন ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এছাড়া বিভিন্ন সাবানে অনুমতি ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা গেছে। এছাড়া কারখানা থেকে আটক তিনজন শ্রমিককে বয়স বিবেচনায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

- Advertisement -
islamibank

বায়েজিদে ভেজাল প্রসাধনী কারখানার সন্ধান

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কারখানার ম্যানেজার মো. খায়রুজ্জামান রাজুকে ৪ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে ৫ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।

প্রতীক দত্ত বলেন, যেহেতু মালিককে এখানে পাওয়া যায়নি সেহেতু মালিকের বিরুদ্ধে বায়েজিদ থানা পুলিশ নিয়মিত মামলার ব্যবস্থা নেবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রিয়াজউদ্দীন বাজারসহ অন্যান্য যে সকল বাজারে এগুলো বিক্রি হয় সেসব জায়গায় অভিযান পরিচালিত হবে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ