দেশে ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

দেশে গেল ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬২২ জনে দাঁড়িয়েছে।

- Advertisement -

তবে ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৩ জন অপরিবর্তিত রয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৫১৩ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫৮ শতাংশ।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ