নতুন বছরের শুরুতেই সেরার আসনে বসলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। ৬ষ্ঠ বারের মতো সাম্বা ডি’অর (সাম্বা গোল্ড) পুরস্কার জিতেছেন পিএসজি আইকন।
ইউরোপিয়ান ফুটবলে খেলছেন এমন ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্য থেকে বাছাই করে সেরা ফুটবলারকে সাম্বা ডি’অর পুরস্কার দেওয়া হয়। এই নিয়ে ষষ্ঠবারের মতো নিজ দেশীয় সতীর্থদের পিছনে ফেলে এই পুরস্কার ঘরে তুললেন নেইমার জুনিয়র।
আর সেই খুশিতে সোমবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরস্কারের ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করতেও ভুলেননি এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা।
সমর্থকদের ভোটে নির্বাচিত আন্তর্জাতিক সাংবাদিক ও সাবেক ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সঙ্গে একিভূত করে চূড়ান্ত ফলাফলের ঘোষণা আসে।
জেএন/পিআর




