গলাটিপে স্ত্রীকে হত্যার পর লাশ ওয়ারড্রবে রেখে থানায় স্বামী

গেল মাসের ২০ তারিখে বিয়ে হয়েছিল দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়া আক্তার হাসি (২৭)র সাথে।

- Advertisement -

বিয়ের একমাসও না যেতেই নববধূকে গলাটিপে হত্যার পর লাশ বাসার ওয়ারড্রবে রেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মনোয়ার হোসেন (৩৩)।

- Advertisement -
google news follower

গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এই হত্যার ঘটনা ঘটলেও রাত ১০টা ১০ মিনিটে কোতোয়ালি থানায় আত্মসমর্পণের পর জানাজানি হয় ঘটনাটি।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি মনোয়ারের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তবে এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর ঘাসিপাড়ায় ভাড়া বাড়িতে উঠেন তারা।

- Advertisement -
islamibank

শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার দিকে স্ত্রী সুমাইয়াকে গলাটিপে হত্যা করে মরদেহ ওয়ারড্রবের ভেতর রেখে দেন তার স্বামী। এরপর ওই দিন রাত ১০টার দিকে থানায় হাজির হয়ে নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

পুলিশ রাতেই ওই বাড়িতে গিয়ে ওয়্যারড্রপ থেকে সুমাইয়া আক্তার হাসির লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।

তিনি জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যা করেছেন বলে নিহতের স্বামী জানিয়েছেন। ওই বাড়ির ওয়ারড্রব থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পেছনে আরও অন্য কোনো ঘটনা আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ