দুধ তৈরি হচ্ছে সয়াবিন তেলে!

সাতক্ষীরায় ভেজাল এক দুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে হানা দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

- Advertisement -

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ভেজাল দুধ তৈরির অপরাধে কমল ঘোষ নামের এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ভেজাল ৪০০ কেজি দুধসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

- Advertisement -
google news follower

অভিযানে নেতৃত্ব দেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

ভেজাল দুধের কারবারি কমল ঘোষ তার দোষ স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

- Advertisement -
islamibank

নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবাসপুর গ্রামে কমল ঘোষের দুধের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কৃত্রিমভাবে দুধের ক্রীম বানানোর জন্য প্রস্তুত করে রাখা ১২ লিটার পাম তেল, রং, ভেজাল মাখন, মেশিন সহ ৪০০ কেজি ননী উঠিয়ে নেওয়া দুধ জব্দ করা হয়।

তিনি আরও জানান, দুধ থেকে প্রথমে ননী তুলে তা দিয়ে ঘি বানিয়ে বাজারে বিক্রয় করে এ চক্রটি। এরপর ননী ছাড়া ওই দুধে কৃত্রিম ননী মিশিয়ে বাজারে বিক্রি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে।

এই দুধে কোনো গুণাগুণ থাকে না এবং প্রায় ৪ গুণ লাভে তারা তা বিক্রি করে থাকে। ব্লেন্ডার মেশিনে পাম তেল, রংসহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে কৃত্রিম ননী তৈরি করা হয় বলে জানান এই কর্মকর্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, অভিযুক্ত ওই ব্যক্তি ৬ মাস আগেও একই অপরাধে জরিমানা করা হয়েছিলো।

কিন্তু সে ভুল না শুধরে গোপনে সেই একই কাজ করে যাচ্ছিলো। তিনি আরো জানান, ভেজালের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ