দেশে ২৪ ঘণ্টায় ৭ জনের করোনা শনাক্ত,মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের।

- Advertisement -

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন সাত জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯২৯ জনে। সোমবার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৯১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৯১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৩৮৯টি।

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা এবং শনাক্তের তথ্যে দেখা যায় নতুন শনাক্ত হওয়া সাতজনের সবাই ঢাকা (মহানগরসহ) জেলার এবং ঢাকার বাইরে সারাদেশের অনান্য ৬৩ জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

- Advertisement -
islamibank

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ছয় হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ