উখিয়ায় দুষ্কৃতিকারিদের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে দুষ্কৃতিকারিদের গুলিতে মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার সন্ধ্যা ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে।

- Advertisement -
google news follower

নিহত মাহবুব উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব।

- Advertisement -
islamibank

এক পর্যায়ে ৫-৭ জন মুখোশধারী দুষ্কৃতিকারিরা সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেওয়ার পর দুষ্কৃতিকারিরা মোহাম্মদ মাহবুবকে লক্ষ্য করে বুকে পরপর ২টি গুলি ছুড়ে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।

ওসি বলেন, পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরপর সেখানে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেখ মোহাম্মদ আলী জানান, মোহাম্মদ মাহবুব রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধকর্মের বিরোধিতা এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতো।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ