মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টদিয়ে স্বামীকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. এমদাদুল হক (৪৮) নামে এক প্রবাসীকে বৈদ্যুতিক শর্ট দিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ-স্ত্রী নারগিসের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

- Advertisement -

বুধবার (২২ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নারগিস মোস্তারিকে থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানায় পুলিশ। নিহত এমদাদ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত মনছুর আহম্মদের পুত্র।

- Advertisement -
google news follower

এঘটনায় নিহতের ছোট ভাই কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে আমার ভাবি ফোন করে জানায় আমার ভাই বিদ্যুৎপৃষ্টে মারা গেছে। সে পুরাতন বাড়ির অদুরে নতুন বাড়ি করে সেখানে বসবাস করে। আমি ও আমার অন্য দুই ভাই মিলে ঘরে গিয়ে দেখি নিচে ফ্লোরে আমার ভাইয়ের দেহ পড়ে রয়েছে। হাতে ও বুকে দাগ রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে।

তিনি আরো জানান, আমার ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে ভাবির বনিবনা হচ্ছে না। এর আগেও আমার ভাইকে খুন করতে লোক পাঠিয়েছিল। আমার ভাইকে বৈদ্যুতিক শর্ট দিয়ে মেরে ফেলা হয়েছে।

- Advertisement -
islamibank

আরেক ভাই হুমায়ুন কবির বলেন, ভাইয়া এক বছর আগে প্রবাস থেকে বাড়িতে চলে আসে। ভাবি সব সময় বাবার বাড়িতে থাকতে চাইতো এবং উনার বাবার এলাকায় ভাইয়াকে বাড়ি করতে বলেছে। ভাইয়া রাজি না থাকায় প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। কিন্তু এভাবে মেরে ফেলবে কখনো চিন্তা করতেও পারিনি। আমরা খুনীর বিচার চাই।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, বুধবার সকালে খবর পেয়ে ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার থেকে এমদাদুল হক নামে একজনের লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্টে হাতের মধ্যে তার পেছানো আঘাতের চিহৃ, বুকেও আঘাতের চিহৃ দেখা গেছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নারগিসকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে হত্যা কি না স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ও ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে বুঝতে পারবো।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ