বিয়ের আশ্বাসে ধর্ষণ, প্রতারণা করে গ্রেফতার

রাঙামাটির বাঘাইছড়িতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি বিপ্লব চাকমাকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৩টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতার বিপ্লব চাকমা রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার দোখাইয়া এলাকার নির্মল কান্তি চাকমার ছেলে।

- Advertisement -
google news follower

র‌্যাব জানায়, ভিকটিম এবং বিপ্লব চাকমা রাঙামাটির কোতোয়ালী টিএন্ডটি এলাকায় পাশাপাশি বাসায় থাকতেন। ২০১৮ সালে তাদের মধ্যে পরিচয়, পরিচয় থেকে তৈরি হয় প্রেমের সম্পর্ক।

প্রেমসূত্রে বিপ্লব ২০২০ সালে নভেম্বর মাসে ভিকটিমকে তার বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভিকটিমকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলতে নিষেধ করে। পরে বিপ্লব তার কর্মস্থল চট্টগ্রামে চলে আসে।

- Advertisement -
islamibank

২০২১ সালের ১৫ নভেম্বর বিপ্লব ভিকটিমকে কোর্ট ম্যারেজ করবে বলে বাঘাইছড়ি থেকে রাঙামাটি আসতে বলে। ভিকটিম রাঙামাটি এসে নোটারি পাবলিক কার্যালয়ে যৌথ হলফনামার মাধ্যমে বিয়ে করে।

বিয়ের পর বিপ্লব একটি ভাড়া বাসায় সংসার শুরু করে। এরপর তাকে সামাজিকভাবে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ফের চট্টগ্রাম চলে আসে। এরপর কিছুদিন বিপ্লব ভিকটিমের সাথে যোগাযোগ রাখলেও একসময় তা বন্ধ করে দেয়।

২০২২ সালের ৮ ফেব্রুয়ারি বিপ্লব ভিকটিমকে হলফনামা করে বিয়ের কথা অস্বীকার করেন। ভিকটিম বিষয়টি সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ভিকটিম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন এবং বিষয়টি র‌্যাবকে অবহিত করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গ্রেফতারের পর বিপ্লব চাকমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ