ইরান সীমান্তে পাকিস্তানের ৪ সেনা নিহত

ইরান সীমান্তে টহলের সময় অস্ত্রধারীদের হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে।

- Advertisement -

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, পাকিস্তান-ইরান সীমান্তে কর্মরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর নিয়মিত সীমান্ত টহলে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে চারজন সেনা সদস্য শহীদ হয়েছে।

- Advertisement -
google news follower

দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের আফগানিস্তান এবং ইরানের সাথে দীর্ঘ অমীমাংসিত সীমান্ত রয়েছে।

দেশটির সেনাবাহিনী আরও জানায়, ভবিষ্যতে এই ধরনের হামলা প্রতিরোধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে তারা। তবে পাকিস্তানের সীমান্ত এলাকায় সামরিক টহলে ইরানের ভেতর থেকে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

- Advertisement -
islamibank

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। ফলে ওই এলাকার সীমান্তের দুই পাশে বেলুচ গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। গোয়াদর সমুদ্র বন্দরের অবস্থানও এই প্রদেশে।

পাকিস্তানে বেইজিংয়ের ৬৫ বিলিয়ন ডলারের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে’ বিনিয়োগের অংশ হিসেবে চীনা অর্থায়নে তৈরি করা হচ্ছে এই বন্দর। জাতিগত বেলুচ গোষ্ঠীগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের বৃহত্তর অংশের জন্য লড়াই করছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ