চিনির দামে স্বস্তির খবর, কেজিতে কমল ৩ টাকা

চিনির বাজারে অস্থিরতার মধ্য দিয়ে রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে স্বস্তির খবর দিলো বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)।

- Advertisement -

কেজিপ্রতি তিন টাকা কমিয়ে পরিশোধিত চিনির মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। নতুন দর অনুযায়ী প্রতিকেজি খোলা চিনি ১০৪ নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিলো ১০৭ টাকা। এছাড়া প্যাকেটজাত চিনির দাম ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ দাম ছিলো ১১২ টাকা।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রাণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের গত ১৯ মার্চ অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) ২৭ মার্চের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ‌্যান্ড ট‌্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হলো। নতুন এ দাম আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১০৪ টাকায়। আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১০৯ টাকায়।

এর আগে গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) প্রতিকেজি চিনির দাম ৫ টাকা বাড়িয়ে খোলা চিনির দাম প্রতি কেজি ১০৭ টাকা। আর প্যাকেট জাত চিনির দাম প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করে।

এদিকে বাজারের পণ্যমূল্যের হিসাব সংরক্ষণ করা সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য মতে, গত এক বছরের ব্যবধানে চিনির দাম বেড়েছে ৪৯ শতাংশ। গত বছরে (২০২২) এ সময় দেশে প্রতি কেজি চিনি ৭৮-৮০ টাকার মধ্যে পাওয়া যেত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ