২০ বছর আত্মগোপনে থাকা ট্রিপল মার্ডারের হোতা গ্রেপ্তার

খুনের ঘটনার পর ২০ বছর আত্মগোপনে থাকা হাটহাজারীতে চাঞ্চল্যকর তিন ভাইকে হত্যা মামলার অন্যতম আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

- Advertisement -

শনিবার (৮ এপ্রিল) র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

এরআগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি অভিযানিক টিম।

আবুল কালাম হাটহাজারী উপজেলার চারিয়া কাজী পাড়া এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। তিনি আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন। বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন।

- Advertisement -
islamibank

র‌্যাব জানায়, ২০০৩ সালের ২৬ মে হাটহাজারীর চারিয়া কাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলিবর্ষণ ও কিরিচ দিয়ে কুপিয়ে আপন তিন ভাই আবুল কাশেম, আবুল বশর ও বাদশাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটির বিচারপ্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ট্রিপল মার্ডারের মামলায় আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছিল। হত্যাকাণ্ডেে পর থেকে তিনি দীর্ঘ ২০ বছর আত্মগোপনে ছিলেন। তাকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ