ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নূরুন নাহার

আগামী ১ জুলাই থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার।

- Advertisement -

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এরই মধ্যে তাঁকে ডিজি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। শীঘ্রই তাঁর নিয়োগের প্রজ্ঞাপন হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

- Advertisement -
google news follower

সূত্র জানায়, চলতি বছরের ১ জুলাই মেয়াদ পূর্ণ হবে ডেপুটি গভর্নর আহমেদ জামালের। ওই পদটিতে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার জন্য বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহারকে নিয়োগ দিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

জানা গেছে, নূরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ডিগ্রি এবং এশিয়া ইউনিভার্সিটি অক বাংলাদেশ হতে ২০০১ সালে এম.বি,এ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

- Advertisement -
islamibank

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নূরুন নাহার কিশোরগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ