চান্দগাঁওতে শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকার আটগাছতলাস্থ দারুল ফুুনুন মাদরাসার শিক্ষক মো. হাশেম (৫২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

- Advertisement -

সাত বছর বয়সী এক শিশু কণ্যাকে ধর্ষণের অভিযোগে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) গ্রেফতার হয় এ শিক্ষক।

- Advertisement -
google news follower

গ্রেফতার হাশেম কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর মানিকপুর খন্দকার পাড়ার বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করার সুবাধে সেখানেই তিনি থাকতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার থানায় এসে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

- Advertisement -
islamibank

মামলায় তিনি উল্লেখ করেন গতকাল বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় মাদ্রাসার হেফজখানা ও এতিখানা (বিএডিসি)র শিক্ষক মো. হাশেম তার শয়ন কক্ষে ডেকে নিয়ে তার শিশু কণ্যাকে জোরপূর্বক ধর্ষণ করে।

মেয়ে বাসায় এসে ঘটনাটি পরিবারের কাছে খুলে বললে ভিকটিমের মা বাদি হয়ে থানায় মমলা দায়ের করেন। মামলা নং-৩২ (২০/০৪/২৩)।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, আটগাছতলাস্থ দারুল ফুুনুন মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পেয়ে মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মো. হাশেম (৫২)কে গ্রেফতার করা হয়।

তাছাড়া ভিকটিমকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ